বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৬

amarsurma.com
সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৬

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জে বজ্রপাতে তিন উপজেলার ৬ কৃষক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছাতক উপজেলার ৩ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন ও তাহিরপুর উপজেলার একজন। রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে হাওরে ধান কাটার সময় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের সৈদরগাঁও গ্রামের হোসাম মিয়ার ছেলে মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০) এবং চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সামাদ (৪৫), দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩২), তাহিরপুর উপজেলার কুকুরকান্দি গ্রামের হাতেম আলীর ছেলে রমজান আলী (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে আবহাওয়ার অবস্থা খারাপ ছিল। হাওরে পাকা ধান থাকায় সবাই ধান কাটায় ব্যস্ত ছিলেন। সকাল দশটার পর থেকে দমকা বাতাসের সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে তিন উপজেলার হাওরে থাকা কৃষকদের মৃত্যু হয়।

নিহতের বিষয় নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, আজ রবিবার সকাল থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে। তিন থানায় ৬ জন মারা গেছে বলে খবর পেয়েছি। কৃষকদের সচেতন করতে সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com