বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

amarsurma.com
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আমার সুরমা ডটকম:

চুলা থেকে লাগা আগুনে ৪টি পরিবারের বসতঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাইয়ে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার বেলা ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নে বুরহানপুর গ্রামের সাংবাদিক আশরাফ আহমদের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, ইকবাল হোসেন, মাওলানা মফিজুর রহমানসহ ৪টি পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফার্নিচার, ফ্রিজ, ৩শত মন ধানসহ ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১টার দিকে ঘর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। এরপর দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মুছা ভুঁইয়া আগুন লাগার কারণ এলপিজি গ্যাসের চুলা থেকে বলে ধারণা পোষণ করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। টিনের ঘর থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ১ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com