মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
সিলেটের আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকাল শাহী ঈদগাহ মাঠে জানাজা আজ

সিলেটের আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকাল শাহী ঈদগাহ মাঠে জানাজা আজ

amarsurma.com
সিলেটের আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকাল শাহী ঈদগাহ মাঠে জানাজা আজ

আমার সুরমা ডটকম:

হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. মাদরাসার মুহতামীম ও শায়খুল হাদীস এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট উত্তর জেলার উপদেষ্টা আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী (৭৮) বুধবার সন্ধ্যায় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সিলেট শাহী ঈদগাহ মাঠে বেলা আড়াইটায় মরহুমের নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।
মরহুমের ইন্তেকালে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন। নেতৃবৃন্দ বলেন, ঈমান আক্বীদা সংরক্ষণ এবং দ্বীনী শিক্ষার প্রচার ও প্রসারে মরহুমের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জাতি এক প্রচার বিমুখ নিষ্ঠাবান আলেমে -দ্বীনকে হারালো। মহান আল্লাহ তাকের জান্নাতের উচু মাকাম দান করুন। আমিন।

যেসব নেতৃবৃন্দ মরহুমের ইন্তেকালের গভীর শোক প্রকাশ করেছেন তারা হচ্ছেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক,মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান,জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও মহাসচিব মুফতি আফ ম আকরাম হোসাইন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com