শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দিরাইয়ে প্রচণ্ড গরমে চাহিদা বাড়ছে ঠাণ্ডা পানীয়ের

দিরাইয়ে প্রচণ্ড গরমে চাহিদা বাড়ছে ঠাণ্ডা পানীয়ের

amarsurma.com
দিরাইয়ে প্রচণ্ড গরমে চাহিদা বাড়ছে ঠাণ্ডা পানীয়ের

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
প্রচণ্ড গরম আর লাগাতার বিদ্যুৎহীনতায় জনজীবন অতিষ্ট হয়েছে পড়েছে। গরমে ওষ্ঠাগত প্রাণে কিছুটা স্বস্তি আনতে তাই পান করছেন ঠাণ্ডা জাতীয় পানি। ভ্রাম্যমাণ ঠাণ্ডা শরবত ও পানীয়ের চাহিদা বাড়ছে প্রচুর।
সুনামগঞ্জের দিরাই পৌরশহরের বেশ কয়েকটি গলি ঘুরে দেখা গেছে, বিদ্যুৎবিহীন দোকানে শুধুমাত্র মালিক-কর্মচারী বসে আছেন। গরমে অতিষ্ট হয়ে রাস্তায় লোকজন শূণ্য হয়ে পড়েছে। দেখে মনে হয় যেন অঘোষিত হরতাল চলছে।
বাজারের বেশ কয়েকটি ভ্রাম্যমাণ শরবতের দোকানে গিয়ে দেখা গেছে প্রচণ্ড ভীড়। পাশাপাশি অনেকেই দোকানে বসেও পান করছেন বরফ, তোকমা, রাসনাসহ বিভিন্ন ফলের জুস। মঙ্গলবার দিরাইয়ে গরমের তাপতমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
ভ্রাম্যমাণ শরবতের ব্যবসায়িরা জানান, অন্য যে কোন সময়ের চেয়ে এই গরমে চাহিদা বাড়ছে। ৫-১০ টাকা প্রতি গ্লাসে তাই গরমে অতিষ্ট সাধারণ মানুষ ওষ্ঠাগত প্রাণে তেষ্টা মিটাচ্ছেন। এছাড়া হোটেলগুলোতেও চাহিদা বেড়েছে ঠাণ্ডা জাতীয় সাধারণ পানীয়ের।
এদিকে দিরাই-শাল্লায় পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। গত এক সপ্তাহ ধরে লাগাতার এই লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপিডিবি ও পল্লীবিদ্যুতের স্থানীয় কর্মকর্তাদের দাবী, চাহিদা অনুযায়ি আমাদের বিদ্যুৎ না পাওয়াতে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে। যেখানে আমার ১০ মেগাওয়াট প্রয়োজন, সেখানে আমি পাচ্ছি মাত্র ৫ মেগাওয়াট বলে দাবি করছেন বিপিডিবির কর্মকর্তা। গড়ে প্রতিদিন দিরাই ও শাল্লায় অর্ধেকের বেশিই লোডশেডিং চলছে বলে সূত্র বলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com