বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
ফাঁসি কার্যকরে কারাগারে বিশেষ বৈঠক

ফাঁসি কার্যকরে কারাগারে বিশেষ বৈঠক

index_104461_104470আমার সুরমা ডটকম : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে কারাগারে বিশেষ জরুরি বৈঠক করেছেন আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। কারাসূত্র এ খবর নিশ্চিত করেছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানের সঙ্গে বৈঠক করেছিলেন আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। শুক্রবার দুপুরে সচিবালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ৩৫ মিনিটে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকের কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ধারণা করা হচ্ছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের আইনি আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করেছেন তারা। উল্লেখ্য, গত বুধবার মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়। আইনি সব বিষয়ের নিষ্পত্তি হয়ে যাওয়ায় এখন তাদের শুধু রাষ্ট্রপতির কাছে ফাঁসির দণ্ডাদেশ মওকুফ চাওয়ার সুযোগই বাকি আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com