শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

সুনামগঞ্জে কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত

amarsurma.com
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে চলা সংঘর্ষে ৩ জন নিহত ও অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ চৌধুরী।
গ্রামবাসি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে গ্রামের মসজিদের একটি কাঁঠাল নিলাম নিয়ে গ্রামের সরাই মড়ল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার সকাল ১০টার দিকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও দাঁড়ালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাই মড়ল গ্রুপের নূরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এ সময় উভয় গ্রপের গুরুতর জখমসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়। অপরদিকে মালাদার গ্রপের শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) ও আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com