সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন

দিরাই পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

amarsurma.com
দিরাই পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আমার সুরমা ডটকম:
নতুন কোন করারোপ ছাড়াই ঘোষণা করা হয়েছে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় ৪৭ কোটি ৭৬ হাজার ৯১৪ টাকার বাজেট পৌরসভার হল রুমে পেশ করেন। এ সময় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকতা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে পৌর মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ঘোষিত বাজেট থেকে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে ড্রেন নির্মাণ খাতে। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লক্ষ ৩৫ হাজার টাকা, রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা, উন্নয়ন বরাদ্দ ধরা হয়েছে ৪৩ কোটি ৫০ লক্ষ ৪১ হাজার ৯১৪ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকা, সার্বিক বাজেট উদ্বৃত্ত ৫ লক্ষ ৪১ হাজার ৯১৪ টাকা।
দিরাই পৌরসভার কাউন্সিলর আশরাফ আহমদ, এ.বি.এম মাছুম, মোঃ রেজাউল করিম, জুয়েল মিয়া, রবীন্দ্র বৈষ্ণব, পংকজ পুরকায়স্থ, লিটন রায়, মোঃ আবুল কাশেম, মোঃ লিয়াকত মিয়া, মিনতী রাণী দাস ও মোছাঃ হেলেনা বেগম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com