সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েলের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েলের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

amarsurma.com
সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েলের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

আমার সুরমা ডটকম:

দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে ইউনিয়নবাসী। মঙ্গলবার বেলা সারে ১২টায় দিরাই প্রেসক্লাবের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সরমঙ্গল গ্রামের মুরব্বি আব্দুস সামাদের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ফারদীন চৌধুরী, আবুল কালাম, জুলহান আহমেদ, রতন মিয়া, আজিজুর রহমান, মোহাম্মদ মিয়া, নিধু বৈষ্ণব, রামীম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জুয়েল নির্বাচিত হওয়ার পর একদিনও ইউনিয়নন কমপ্লেক্সে অফিস করেননি। উপজেলা সদরে অফিস করেন, যে কারণে চরম ভোগান্তিতে আছে ইউনিয়নবাসী। পরিচয়পত্র থেকে শুরু করে সরকারী যেকোনো সুবিধা সেবা পেতে হলেই গুনতে হয় টাকা। এর প্রতিবাদ করলেই হতে হয় হয়রানির শিকার।

উনার এসব অনিয়ম দূর্নীতির প্রতিবাদ করার কারণে সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফকে তার বাসায় ঢুকে পিটিয়েছে চেয়ারম্যান ও তার লোকজন। রাজাকারপুত্র ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের হাত থেকে ইউনিয়নবাসীকে বাচাতে স্থানীয় সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com