শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে বন্দুকের গুলিতে হতাহত ১০

amarsurma.com
দিরাইয়ে বন্দুকের গুলিতে হতাহত ১০

আমার সুরমা ডটকম:

জমি ও পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দীর্ঘদিনের ক্ষোভের বহি:প্রকাশ হিসেবে বন্দুকের গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত ও উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টায় ঘটে।
দিরাই থানা পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, গ্রামের লন্ডন প্রবাসি আরজু খান ও তার চাচাতো ভাই হোসেন খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে বিভিন্ন সময়ে হামলা-মামলাও চলছে। বুধবার সকাল সাড়ে ১০টায় একই সূত্র ধরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে হোসেন খানের পক্ষের লোকজনের বন্দুকের গুলিতে আরজু খানের পক্ষের আলিমুদ্দিনের ছেলে দুলাল খান (৩৫) ঘটনাস্থলেই মারা যায়। এতে অন্তত আরও ৯ জন আহত হয়।
আহতরা হলেন আলিমুদ্দিনের ছেলে গোল আহমদ (৪৫) ও মিলাদ খান (২০), আব্দুল মনাফের ছেলে রূপ উদ্দিন (৪২)। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com