রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাইয়ে মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

দিরাইয়ে মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

আমার সুরমা ডটকম:

দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস শহীদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক‚ মুক্তিযুদ্ধকালীন সুনামগঞ্জ জেলা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক‚ সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি‚ সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও দিরাই উপজেলা বিএনপির তিনবারের সভাপতি মরহুম আব্দুস শহীদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার আরামবাগস্থ নিজ বাসভবনে দুপুর ২টায় শহীদ চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিরাই পৌর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপি‚ পৌর বিএনপিসহ উপজেলা ও পৌর শাখার অন্যন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

মরহুম শহীদ চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে তাঁর মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ছাদিকুর রহমান।

মরহুমের বড় সন্তান সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল পরিবারের পক্ষ থেকে পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য শহীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিরাই পৌরসভার ৪৮টি মসজিদে জুম্মার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল করানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com