শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আফসার উদ্দিন আর নেই

বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আফসার উদ্দিন আর নেই

amarsurma.com
বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আফসার উদ্দিন আর নেই

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, তালিমুদ দ্বীন বালিকা মাদরাসা উজানীগাঁওয়ের প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা আফসার উদ্দিন (৬০) সোমবার বিকেল ৪টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁরই প্রতিষ্ঠিত মাদরাসায় মহিলাদের মাসিক ইসলাহি মাহফিল ছিল। মাহফিল শেষে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পর তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার সিলেট ওসমানীতে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পর তিনি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হন ডাক্তার।
তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। আগামিকাল মঙ্গলবার সকাল ১০টায় বাড়ির সামনে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
শোকপ্রকাশ:
সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, তালিমুদ দ্বীন বালিকা মাদরাসা উজানীগাঁওয়ের প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা আফসার উদ্দিনের ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। তারা মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকপ্রকাশকারীরা হলেন আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com