বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

ব্রিজের সম্মুখভাগে গর্ত: ঝুঁকি নিয়ে চলাচল

amarsurma.com
ব্রিজের সম্মুখভাগে গর্ত: ঝুঁকি নিয়ে চলাচল

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই কালনী নদীর উপর নির্মিত কালনী ব্রিজের পূর্বপাড়ের সম্মুখভাগের মাটি সরে গিয়ে চলাচলে ঝুঁকি বাড়ছে। প্রতিদিন অসংখ্য মোটর সাইকেল ও সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়েই চলাচল করেন।
জানা যায়, জেলার দিরাই উপজেলার পূর্বাঞ্চলের সাথে সদরের সড়ক যোগাযোগের জন্য কালনী নদীতে একটি ব্রিজ নির্মাণ ছিল দীর্ঘদিনের দাবি। সেই দাবি পূরণের লক্ষে সর্বশেষ উদ্যোগ নেয়া হলেও নির্মিত ব্রিজের সাথে এখন পর্যন্ত কাক্সিক্ষত কোন সড়ক নির্মাণ করা হয়নি। দীর্ঘদিন ধরে শুধুমাত্র সেতুটি দিয়ে কালনী নদীর পূর্বপাড়ের লোকজন যাতাযত করতে পারে। আর হেমন্তকালের সামান্য কিছুদিন মোটর সাইকেল চলে বিভিন্ন ইউনিয়নে। কিন্তু বর্ষাকালে প্রচুর বৃষ্টিতেই সেতুর পূর্বপাড়ের অংশের মাটি সরে গেলে সৃষ্টি হয় বিশাল গর্তের। ফলে সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়েই চলাচল করেন। নাম প্রকাশ না করার শর্তে অনেক পথচারীরা স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ি করছেন। এখন পর্যন্ত সেতুটির উদ্বোধন না হওয়া ও এর সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার লক্ষে সড়ক নির্মিত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
জানতে চাইলে দিরাই উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ ইফতেখার হোসেন জানান, মাটি দেবে যাওয়ার বিষয়টির খবর পেয়েছি। এখানে মাটি ফেলতে স্থানীয়দের কাছে মাটিও চাওয়া হয়েছে। তবে তারা যেখান থেকে আনতে বলেছেন, সেখানে এখনও পানি বিদ্যামান। তাই আরো কিছুদিন পর সেতুর সম্মুখভাগে মাটি ফেলা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com