শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে নাশকতার মামলায় বিএনপির ৩ জন গ্রেফতার

amarsurma.com
দিরাইয়ে নাশকতার মামলায় বিএনপির ৩ জন গ্রেফতার

আমার সুরমা ডটকম:

দেশব্যাপি অবরোধ কর্মসূচির অংশ হিসেবে পিকেটিং চলাকালে দিরাই থানা পুলিশ নাশকতার দায়ে বিএনপির ৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার দুুপুরে সুনামগঞ্জের দিরাই পৌরশহরের আনোয়ারপুর থেকে তাদের আটক করে বলে জানায় দিরাই থানা পুলিশ।
সূত্র জানায়, সোমবার দুপুরে দিরাই আনোয়ারপুর উত্তরহাটির মোঃ ফয়জুর রহমানের বাড়ির সামনের দিরাই-মদনপুর মূল সড়কের উপর ৩০/৩৫ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী টায়ারে আগুন দিয়ে জনমনে আতঙ্ক ও নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জনসাধারণের সহায়তায় দিরাই উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া (৫২), তাড়ল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুন নূর (৩৯) ও করিমপুর ইউনিয়নের কৃষকদলের নেতা আব্দুল ওদুদকে (৪৬) গ্রেফতার করেন।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন আটকের বিষয়টি স্বীকার করে বলেন, তাদেরকে দি স্পেশ্যাল পাওয়ার এক্ট-১৯৭৪ ধারার মামলায় আটক দেখানো হয়েছে। মামলা নং-৮/১১১। বিকেলে তাদেরকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com