বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ-২ আসনে ১৩ জন নৌকা প্রত্যাশী

amarsurma.com
সুনামগঞ্জ-২ আসনে ১৩ জন নৌকা প্রত্যাশী

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্ব›দ্বীতা করতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগ ও জোট মিলে ১৩ জন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে আওয়ামী লীগের ১১ জন, বাসদ ও জাসদের দুইজন।
সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, মুক্তিযুদ্ধে শহীদ তালেব উদ্দিনের সহোদর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, শাল্লা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ব্যারিস্টার অনুক‚ল তালুকদার ডাল্টন, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর তানভীর তুলি, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ জেলা আওয়াশী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও দিরাই উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবি, সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সহ-সম্পাদক এডভোকেট সুবীর নন্দী দাস। এছাড়াও মহাজোটের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাসদের কেন্দ্রীয় নেতা হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দিরাই উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com