বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

দিরাইয়ে নৌকা প্রার্থীর পক্ষে বিশাল শোডাউন

amarsurma.com
দিরাইয়ে নৌকা প্রার্থীর পক্ষে বিশাল শোডাউন

আমার সুরমা ডটকম:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ায় বিশাল শোডাউনের মধ্য দিয়ে এলাকাবাসি আওয়ামী লীগ মনোনীন নৌকা প্রতীকের প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল-আমিন চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন। গতকাল মঙ্গলবার দুুপুরে তাকে দিরাই-মদনপুর সড়ক থেকে শোভাযাত্রার ম্যাধমে দিরাইয়ে নিয়ে আসা হয়।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মাহমুদ আল-আমিন চৌধুরী। জুয়েল মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোহন মিয়া চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া প্রমুখ।
সভায় বক্তারা আব্দুল্লাহ আল মাহমুদ আল-আমিন চৌধুরীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভাটি অঞ্চলের শহর সুনামগঞ্জের দিরাই-শাল্লা নানা কারণে উন্নয়ন বঞ্চিত ছিল। দেশে যখন চলছে উন্নয়নের জোয়ার, তখন দিরাই-শাল্লায় নির্বাচিত জনপ্রতিনিধির একটি সিন্ডিকেট বাহিনী দুর্নীতিতে নিমজ্জিত ছিল। তারা সব সময়ই নিজের পকেট ভারী করতে ব্যস্ত থাকায় এ দু’উপজেলার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কোন উদ্যোগ গ্রহণ করেনি।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর এ সাহসী ভূমিকায় পরিবারতন্ত্র থেকে সুনামগঞ্জ-২ মুক্তি পেয়েছে। এবার উন্নয়নের জোয়ারে দিরাই-শাল্লা ভরপুর হবে। মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। তাই আগামি ৩০শে নভেম্বর মনোনয়ন দাখিলের মাধ্যমে নৌকার বিজয় না হওয়া পর্যন্ত সকল নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। আগামি ৭ জানুয়ারি নির্বাচনের দিন সকল ভোটারকে কেন্দ্রে নিয়ে এসে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণের পরিবেশ তৈরিতে সকলকে ভূমিকা রাখতে হবে। বিশাল শোডাউনটি দিরাই পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটস্থ অস্থায়ী কার্যালয়ে এসে মতবিনিময় সভায় মিলিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com