শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

দিরাইয়ে পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানি

amarsurma.com
দিরাইয়ে পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানি

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলার বিভিন্ন হাওর রক্ষা বাঁধের ভাঙ্গন বন্ধ ও মেরামত করণে পিআইসি গঠনের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের উপস্থিতিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার কুলঞ্জ, জগদল, তাড়ল ও করিমপুর ইউনিয়নে প্রকৃত কৃষকদের নিয়ে পিআইসি গঠন করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। পৃথক গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মাহমুদুর রহমান মামুন।
উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা এটিএম মোনায়েম হোসেনের পরিচালনায় গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ, করিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদ সর্দারসহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মাহমুদুর রহমান মামুন বলেন, নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হবে। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকল পিআইসিকে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাউবো সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলায় ১০৭টি পিআইসির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com