শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার

amarsurma.com
দিরাইয়ে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের লাশের সঠিক পরিচয় পাওয়া গেছে। হতভাগা যুবক উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চান্দপুর গ্রামের বড়হাটির শ্যামা বর্মণের পুত্র সুজিত বর্মণ (২৫)। সে গত বুধবার থেকে নিখোঁজ বলে জানা গেছে।
দিরাই থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে থানার এসআই মাহবুব সিদ্দিকির নেতৃত্বে উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়নগরের দক্ষিণে কাঠের সেতু সংলগ্ন কালনী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত হিসেবে এ লাশ উদ্ধার করা হয়।
এসআই মাহবুব সিদ্দিকি জানান, স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের পড়নে শার্ট, পেন্ট ও লুঙ্গি ছিল। তাছাড়া মুখ, দুই হাত ও দুই পা কালো কসটিব দিয়ে বাঁধা ছিল বলেও তিনি জানান। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাকে মেরে নদীতে ভাসিয়ে দেয়া হয়। অনেকেই বলছেন, চান্দপুরের সুজিত নামে একজনকে গত কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না। তবে লাশ উদ্ধারের সময় সুজিতের মা-বাবা দেখে লাশ শনাক্ত করেনি। সর্বশেষ ভাসমান অজ্ঞাত উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে বলে জানান এসআই মাহবুব সিদ্দিকি। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, পরিবারের লোকজনকে জ্ঞিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানো হবে, এরপর রিপোর্ট আসলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com