বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় পথচারী নিহত

দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় পথচারী নিহত

amarsurma.com
দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় পথচারী নিহত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় গাগলী গ্রামের মৃত আফিজ মিয়ার ছেলে মোঃ আব্দুন নূর (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলার মদনপুর-দিরাই আঞ্চলিক মহাসড়কের গাগলী গ্রামের মৃত মুজির রহমানের বাড়ির পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছুটে আসা একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস (সিলেটে জ ০৪-০২১২) গাগলী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুন নূরকে ধাক্কা দেয়। এতে বাসটি একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান ওই পথচারী। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বেপরোয়া বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছি। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com