শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ওমান জমিয়ত মাসকাট শাখার কাউন্সিল সম্পন্ন

amarsurma.com
ওমান জমিয়ত মাসকাট শাখার কাউন্সিল সম্পন্ন

আমার সুরমা ডটকম:

গত ২২শে ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি বৃহস্পতিবার বাদ এশা জমিয়তে উলামায়ে ইসলাম ওমান মাসকাট শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে ও মাওলানা আশিকুল ইসলাম উমেদনগরীর পরিচালনায় কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন মৌলভী ইকবাল হোসাইন।
এতে প্রধান আলোচক হিসেবে টেলিকনফারেন্সে সাংগঠনিক দিক নির্দেশনামূলক আলোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাছির উদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় সভাপতি মাওলানা রশিদ আহমদ।
বিশেষ আলোচক ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমানের প্রধান উপদেষ্টা মাওলানা মুতিউর রাহমান সাদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমানের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালীম সাতবাঁকী, ওমান জমিয়তের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শামীম ইসলাম, মাওলানা শুহুদ আহমদ, মাওলানা এমদাদুল হক প্রমুখ।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মাওলানা হুসাইন আহমদকে সভাপতি, মাওলানা আশিকুল ইসলাম উমেদনগরীকে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে মাওলানা জামাল আহমদকে সাংগঠনিক সম্পাদক, মৌলভী সালমান আহমদকে প্রচার সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com