বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

আওয়ামী পরিবার ইউ.কের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

amarsurma.com
আওয়ামী পরিবার ইউ.কের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের উদ্যোগে যুক্তরাজ্যে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও ইফতার মাহফিলের। গত ২৫ মার্চ সোমবার গ্রেটার লন্ডনের চেজেলহার্স্টের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল।
সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের সভাপতি আব্দুল আশিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী ও যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আল আমিন।
মুফতি লুৎফুর রহমান বিন নুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সিপার। আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বক্ত পলিন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাসুক আহমেদ সরদার।
বক্তারা মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেই ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্বনির্ভর একটি দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুহেল কাদির চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, হাসনাত আহমদ চুনু, মাহবুব হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল মোমিন খান, সালেহ আহমদ, রফিক আলী, ইমরানুল হক ইমরান, আনোয়ার খান, ইউনুস আলী, আনোয়ার উদ্দিন খান চঞ্চল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com