বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাই-শাল্লায় পুলিশের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দিরাই-শাল্লায় পুলিশের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

amarsurma.com
দিরাই-শাল্লায় পুলিশের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই ও শাল্লায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩শত অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুর ১২টায় শাল্লা থানা প্রাঙ্গণে ১৫০ পরিবারের মধ্যে এবং বিকাল ৩টায় দিরাই উপজেলা পরিষদ হলরুমে ১৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ পিপিএম-সেবা। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, ছোলা ইত্যাদি।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সময়গুলোতে মানুষের পাশে দাঁড়ায়। এর অংশ হিসেবে এই মাহে রমজানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইন্সপেক্টর জেনারেলের নির্দেশনায় গরিব ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, দিরাই থানার অফিসার ইন-চার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দিরাই থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) রতন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com