রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

ওমান কেন্দ্রীয় জমিয়তের কাউন্সিল সম্পন্ন

amarsurma.com
ওমান কেন্দ্রীয় জমিয়তের কাউন্সিল সম্পন্ন

সভাপতি মাওলানা রশিদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ নাসির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ উসমানী।

আমার সুরমা ডটকম ডেস্ক:

গত ১১ই এপ্রিল বৃহস্পতিবার বাদ এশা জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কাউন্সিল মাসকাটস্থ অস্থায়ী অফিস সংলগ্ন মসজিদে কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালীম সাতবাঁকীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমানের প্রধান উপদেষ্টা মাওলানা মতিউর রাহমান সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাযি মাদ্রাসা চট্টগ্রামের পরিচালক মাওলানা আজীম উদ্দিন।

বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমানের সভাপতি মাওলানা রশিদ আহমদ, সহ-সভাপতি মাওলানা আরশাদ আহমদ, সহ-সভাপতি মাওলানা আশিকুল ইসলাম উমেদনগরী, মাওলানা হাফিজ নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমানের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ নাসির চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রাহমান, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, নবনির্বাচিত প্রচার সম্পাদক-মাওলানা সালেহ আহমদ উসমানী, ওমান জমিয়ত বুরাইমী শাখার সদস্য সচিব মাওলানা তোফায়েল বিন আব্দুল জব্বার, ওমান জমিয়ত সালালাহ আওকাদ শাখার সহ-সভাপতি মাওলানা এখলাছুর রাহমান, ওমান জমিয়ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শামীম ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মুছাদ্দিকুর রাহমান প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের তথ্যাবধানে সরাসরি ও অনলাইনে সদস্যগণের মতামতের মাধ্যমে মাওলানা রশিদ আহমদকে পূণরায় সভাপতি, মাওলানা জাহিদ নাসির চৌধুরীকে সাধারণ সম্পাদক, মাওলানা কবির আহমদকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা সালেহ আহমদ উসমানীকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে পূর্ণ কমিটি প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com