শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
পরিবারের সঙ্গে সালাউদ্দিন কাদেরের শেষ কথা

পরিবারের সঙ্গে সালাউদ্দিন কাদেরের শেষ কথা

z_104768আমার সুরমা ডটকম : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি বলে দাবি করছে তাঁর পরিবার। অন্যদিকে সরকারের মন্ত্রীরা বলছেন, সাকা চৌধুরী প্রাণভিক্ষা চেয়েছেন, এমন প্রমাণ তাঁহাদের কাছে আছে। শনিবার সাকা চৌধুরীর ফাঁসির দণ্ড কার্যকরের আগে শেষবারের মতো তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পান পরিবারের সদস্যরা। রাত সাড়ে ৯টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী-সন্তানসহ পরিবারের ১৮ জন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। এ সময় প্রায় ২০ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি। বাবার সঙ্গে শেষ কী কথা হয়েছিল জানতে চাইলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “বাবা বলেছেন, তিনি প্রাণভিক্ষা চাননি। আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি কি প্রাণভিক্ষা চেয়েছো? তখন বাবা বলেন, ‘কে বলেছে এসব ফালতু কথা? তোমার বাবা কখনো মাথা নত করার মানুষ নন। তোমার বাবা প্রাণভিক্ষা চাইবে তুমি বিশ্বাস করলে কীভাবে? আমি তো এখন নাই। আওয়ামী লীগ কত কাগজ বের করবে। আমাকে জীবনে কখনো হারাতে না পেরে আমার জান নিয়ে প্রতিশোধ নিয়েছে আওয়ামীলীগ’।” হুম্মাম কাদের চৌধুরী আরো বলেন, ‘শেষ মুহূর্তে আমরা দুই ভাই বাবাকে জড়িয়ে যখন কান্না করছিলাম তখন বাবা আমাদের বলেন, ‘তোমরা অনেক ভাগ্যবান যে দেশের এমন পরিস্থিতিতে অনেকে খুন-গুম হচ্ছে। অনেকে আপনজনের মরদেহ খুঁজে পাচ্ছে না। তোমরা ভাগ্যবান যে সম্মানের সঙ্গে আমাকে দাফন করতে পারবে’। হুম্মাম বলেন, ‘বাবা আমাকে বলেন, তোমার মাকে দেখো হুম্মাম।’ এরপর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর সঙ্গে একান্তে কিছু সময় কথা বলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এ কথা জানিয়ে হুম্মাম কাদের বলেন, “এ সময় আমার মা অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েন। তখন মাকে সান্ত্বনা দিয়ে বাবা বলেন, ‘আল্লাহর কাছে একদিন ন্যায়বিচার পাব। কেয়ামতের মাঠে দেখা হবে। দেশের মানুষ অবশ্যই একদিন ন্যায়বিচারের ডাক দেবে’।” সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার পর হুম্মাম বলেন, ‘বাবা বলেছেন তিনি কোনো কাগজে স্বাক্ষর করেননি। তিনি বলেছেন, যে কাগজ বের হয়েছে, এ ধরনের কাগজ আরো কত দেখবে সামনে। তিনি আরো বলেছেন, নির্বাচনে হারাতে পারেনি তাই একটু পর তার জান নিয়ে নেওয়া হবে।’ শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com