শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম

দিরাইয়ে বজ্রপাতে দুই জন নিহত

amarsurma.com
দিরাইয়ে বজ্রপাতে দুই জন নিহত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ও কুলঞ্জ ইউনিয়নে ২ জন কৃষক বজ্রপাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে হাওরে থাকাবস্থায় ২ জন নিহত হয়। নিহতরা হলেন উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে মালেক নূর (৩০) ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে দিনমজুর আব্দুন নূর (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। নিহতরা এ সময় হাওরে বৈশাখী কাজে ব্যস্ত থাকায় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী  বজ্রপাতে দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com