সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ে পানিতে ডুবে দুই শিশু নিহত

amarsurma.com
দিরাইয়ে পানিতে ডুবে দুই শিশু নিহত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুই গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে উভয় ঘটনা ঘটে। পরে শিশুদেরকে দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
দিরাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে আমিরুল ইসলাম (১) নিজ বাড়িতে ও জগদল ইউনিয়নের জগদল গ্রামের ফুজায়েল আহমদের ছেলে আফসান মিয়া (৩) নানার বাড়ি তাড়ল গ্রামে ১টা থেকে দেড়টার মধ্যে পানিতে ডুবে মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পর তাদেরকে মৃত ঘোষণা করা হয়।
নিহত শিশুর পরিবারের লোকজন জানান, হঠাৎ দুপুরের দিকে তাদেরকে খোঁজে পাওয়া না গেলে পরবর্তীতে পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরিবারের অগোছরে কোন এক সময় খেলতে গিয়ে পানিতে পড়ে যায় বলে তাদের ধারণা।
এ ব্যাপারে দিরাই থানার এসআই মাহবুব সিদ্দিকি জানান, উভয় শিশুই ১টা থেকে দেড়টার মধ্যে মধ্যে পরিবারের অগোছরে পানিতে পড়ে মারা যায়। শিশুদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান। ধারণা করা হচ্ছে, শিশু আমিরুল হামাগুড়ি দিয়ে ও আফসান পরিবারের অজান্তে পানিতে পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com