শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
সিলেটের বিশিষ্ট আলেম শায়খ আব্দুল খালিক চাক্তার ইন্তেকাল: জেলা জমিয়তের শোক

সিলেটের বিশিষ্ট আলেম শায়খ আব্দুল খালিক চাক্তার ইন্তেকাল: জেলা জমিয়তের শোক

amarsurma.com
সিলেটের বিশিষ্ট আলেম শায়খ আব্দুল খালিক চাক্তার ইন্তেকাল: জেলা জমিয়তের শোক

আমার সুরমা ডটকম:

দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট মাদ্রাসা (গোয়াইনঘাট, সিলেট)-এর মুহতামিম,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক,সিলেটের প্রবীণ বুজুর্গ শায়খ খলিফায়ে ফেদায়ে মিল্লাত মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তা ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহিরাজিউন। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া পড়েছে,শোকাহত তার পরিবার,হাজারও ছাত্র,ভক্ত ও অনুরাগীরা। ৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় দারুস সালাম লাফনাউট মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে শায়েখ আব্দুল খালিক চাক্তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা (দক্ষিন) শাখার সভাপতি মুফতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী,যুব জমিয়ত সিলেট মহানগর সভাপতি কবীর আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
শোক বার্তায়  জেলা জমিয়ত নেতৃবৃন্দ বলেন, প্রবীণ এ আলেম আজীবন ইসলামের খেদমত করে আল্লাহর এ জমিনে দ্বীন প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন। মাওলানা আব্দুল খালিক চাক্তা একজন বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ হিসেবে সিলেটসহ দেশবাসীর নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাঁর চিরবিদায়ে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।
আমরা তার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com