শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সংসদ সদস্যকে দড়ি দিয়ে বাঁধলো ক্ষিপ্ত গ্রামবাসী

সংসদ সদস্যকে দড়ি দিয়ে বাঁধলো ক্ষিপ্ত গ্রামবাসী

আমার সুরমা ডটকম :

ভারতের উত্তর প্রদেশে পানি ও বিদ্যুৎ সঙ্কটের কারণে এক সংসদ সদস্য ও আরেক কাউন্সিলরকে দড়ি দিয়ে বেঁধে রেখে প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী। তিন ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশ সুপারেন্টিডেন্ট মুনিরাজ জানান, বহুজন সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের মুঘালসারাইয়ের এমএলএ বাব্বান সিং চৌহান এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামুদ্দিন আলীনগর গ্রামে গিয়েছিলেন গ্রামবাসীর সমস্যা শুনতে। এসময় গ্রামবাসী জানান, রমজানজুড়ে তারা বিদ্যুৎ ও পানির সঙ্কটে ভুগেছেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের দু’জনকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ওই গ্রামে ছুটে যায়। পরে গ্রামবাসীর সঙ্গে আলোচনা শেষে তাদের মুক্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীকে নিশ্চিত করা হয়েছে, দ্রুত তাদের সমস্যার সমাধান করা হবে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com