রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে

নৌকা ডুবিতে দিরাইয়ের ২ জনের মৃত্যু, আহত ৪

amarsurma.com
নৌকা ডুবিতে দিরাইয়ের ২ জনের মৃত্যু, আহত ৪

আমার সুরমা ডটকম:

বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ইউনিয়নের কালধর গ্রামের ২ জনের মৃত্যু ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর-ভুরাখালী মাঝামাঝি নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে।
গ্রামবাসি সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে জগন্নাথপুর থেকে নিজ বাড়িতে আসার পথে ছোট ইঞ্জিন চালিত ডিঙ্গি নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও ডুবুরীদল ঘটনাস্থলে এসে কালধর গ্রামের কাদির উল্লাহর স্ত্রী রহিমা বেগমের (৭৫) লাশ উদ্ধার করে। এছাড়া নৌকায় থাকা নূর মিয়ার ছেলে কালাম মিয়া (৪০), তার ছেলে হুমায়ুন মিয়া (১০), মেয়ে তানহা বেগম (৭) ও মৃত মোজাফফর মিয়া স্ত্রী আলেকজান বিবিকে (৬৫) আহতাবস্থায় উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কালাম মিয়া স্ত্রী মলিকা বেগমকে (৩৫) উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি পানির স্রোতে ভেসে গেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com