রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

amarsurma.com
ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

আমার সুরমা ডটকম ডেস্ক:

সোমবার রাতভর ইসরাইলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন সেনাঘাঁটি ও এগুলোর নিকটবর্তী আবাসিক এলাকাগুলো পর্যন্ত কেঁপে উঠে। তবে, এসব হামলায় হতাহতের তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করিনি ইসরায়েল। খবর তাসের।

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) ১৪ অক্টোবর রাত সাড়ে ১১টা পর্যন্ত লেবানন থেকে হিজবুল্লাহর ১১৫টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা রেকর্ড করেছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহর হামলা ও হুমকি থেকে ইসরায়েল ও এর জনগণকে রক্ষা করতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

এদিকে হিজবুল্লাহ শুধু ইসরায়েলেই নয়, লেবাননে দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশ করা ইসরায়েলি বাহিনীর ওপরও সমান তালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

সোমবার রাত থেকে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে তীব্র হামলা শুরু করেছে। হিজবুল্লাহর বহু ক্ষেপণাস্ত্র লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গিয়ে আঘাত হানে।

এর আগে রোববার রাতে গোলানে এক ইসরায়েলি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে হিজবুল্লাহর হামলায় ৪ সেনা নিহত এবং ৬০ জন আহত হয়। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননের সীমান্ত এলাকা হালেট ওয়ার্দা এবং শেবা খামারের আবাসিক এলাকায় হামলা চালায়।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, দখলদারদের বর্বরতার দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তত। ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে ‘উত্তর তীর’ নামে ভয়াবহ সামরিক অভিযান শুরু করেছে। অভিযানের প্রধান লক্ষ্য হিজবুল্লাহ সামরিক অবকাঠামো হলেও ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা ও শান্তিরক্ষীদের ক্যাম্পেও হামলা চালায়। ১ অক্টোবর রাত থেকে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় স্থল অভিযান শুরু করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com