সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার

হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার

amarsurma.com
হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার

আমার সুরমা ডটকম:

শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবার হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স দেখানো হবে বলে মন্তব্য করলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খন্দকার। তিনি বলেন, হাওর এলাকার মানুষর একমাত্র ফসল বোরো ধানের রক্ষার ব্যাপারে হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোন ধরণের দুর্নীতি, কাজে গাফিলতি ও তদবির সহ্য করা হবে না। প্রয়োজনে যারা এগুলো করবে, তাদের নাম ও পরিচয় সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩’-এর আলোকে কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ডের দিরাই অফিসের উপ-সহকারি প্রকৌশলী শাখা কর্মকর্তা (এসও) এ.টি.এম. মোনায়েম হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, পিআইও মোঃ মনির হোসেন, উপ-সহকারি প্রকৌশলী উজ্জ্বল খান, এলজিইডির কাউসার আলম, ব্র্যাকের মোঃ রাসেল মিয়া, মোছাঃ হেলেনা বেগম, মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাংবাদিক সামছুল ইসলাম সরদার, মোঃ উবায়দুল হক, বাবুল সরদার, মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ টিপু সুলতান, মোঃ শাহীনুল আকবর সাজু, রুহুল আমিন প্রমুখ।
এ সময় আগামিতে বাস্তবায়নকৃত পিআইসি উপস্থাপন করে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়। এক্ষেত্রে উপজেলা কমিটির সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com