শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা

amarsurma.com
জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব, ইউ.কে জমিয়তের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মাওলানা শুয়াইব আহমদের দিরাই আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। বুধবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে দিরাই-মদনপুর সড়কের শরীফপুর থেকে দিরাই বাজার পর্যন্ত তাকে শতাধিক মোটর শোভায়াত্রার মাধ্যমে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দিন ক্বাসিমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা ওবায়দুল হক চৌধুরী প্রমুখ। মোটর শোভাযাত্রা শেষে দিরাই পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন মাওলানা শুয়াইব আহমদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com