বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের ইন্তেকাল

সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের ইন্তেকাল

amarsurma.com
সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের ইন্তেকাল

আমার সুরমা ডটকম ডেস্ক:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইনসাফ বারাকাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী জানান, গতকাল বিকাল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে আবদুর রউফ স্যারের হার্টে অপারেশন করা হয়েছে। কিন্তু হার্ট রেট কম থাকায় হার্টে পেসমেকার বসানো হয়েছে। কিন্তু তিনি আর আমাদের মাঝে ফিরলেন না। তার বয়স হয়েছিল ৯১ বছর।

প্রসঙ্গত, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা।

তার একান্ত সহকারী মো. তাওহিদ জানান, “স্যার দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু আগে হাসপাতালেই মারা গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে উনাকে দাফন করা হবে।”

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com