বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে হতাহত ৩

amarsurma.com
দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে হতাহত ৩

আমার সুরমা ডটকম:

ভবন নির্মাণে মাটি পরীক্ষা করতে গিয়ে অসাবধানতা বশত লোহার পাইপ উপরে থাকা বিদ্যুতের তারে লেগে গিয়ে ঘটনাস্থলে ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কেজাউড়া গ্রামে।
গ্রামবাসি সূত্রে জানা যায়, গ্রামে একটি চলমান মাদরাসার নতুন ভবন নির্মাণ করতে মাটি পরীক্ষার কাজ চলছিল। বুধবার দুপুরে লোহার পাইপ দিয়ে মাটি পরীক্ষার সময় অসাবধানতা বশত উপরে থাকা বিদ্যুতের তারে লেগে গেলে মওলা মিয়া (৫০) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। সে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার লাল মিয়ার ছেলে বলে জানা যায়। এ সময় সাথে থাকা দুর্গাপুরের মৃত মজিদ মিয়ার ছেলে রতন মিয়া (৩৫) ও সিলেট জেলার কানাইঘাটের আমিন উদ্দিনের ছেলে মঞ্জুর আলম (১৯) গুরুতর আহত হয়। হতাহতদেরকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে মওলা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com