বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

পুলিশ সদস্যকে অপহরণ ডাকাত দলের, আটক ২

amarsurma.com
পুলিশ সদস্যকে অপহরণ ডাকাত দলের, আটক ২

আমার সুরমা ডটকম:

চেক পোস্টে দ্রæত গতির একটি মালবাহী ট্রাককে তল্লাশির সময় এক টহল পুলিশকে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাক চালক। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে পিছু নেয় টহল পুলিশের গাড়ি। এক পর্যায়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনাটি ঘটে।
শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাত ১টায় দিরাই উপজেলা থেকে দ্রæত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের দিরাই-মদনপুর সড়কের শরীফপুর এলাকার চেকপোস্টে মামুন নামের একজন পুলিশ সদস্য ট্রাকটিতে তল্লাশি চালান। তখন তাকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। এক পর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পুকুরে পড়ে যায়। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন। আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভান্ডা মল্লিকপুর গ্রামের বাসিন্দা নূরুল আমিন (৩৮), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ব্রাহ্মণখোলা গ্রামের বাসিন্দা ট্রাকচালক মোঃ শাহ আলম (৪০)।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com