রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বাংলাদেশ ভ্রমণে ফের যুক্তরাজ্যের সতর্কতা

বাংলাদেশ ভ্রমণে ফের যুক্তরাজ্যের সতর্কতা

photo-1448643994_105387আমার সুরমা ডটকম : বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নাগরিকদের ফের যথাযথ সাবধানতা ও উচ্চপর্যায়ের নজরদারি রাখতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বগুড়ায় শিয়া মসজিদে হামলায় একজন নিহত হওয়াকে কেন্দ্র করে সহিংস হামলার আশঙ্কায় শুক্রবার এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। লন্ডনে জারি করা এ সতর্কতায় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘প্রতিবছর যুক্তরাজ্যের প্রায় ৭৫ হাজার নাগরিক কোনো দুর্ঘটনা ছাড়াই বাংলাদেশ ভ্রমণ করলেও যাঁরা দেশটিতে থাকেন বা ভ্রমণ করেন, তাঁদের সতর্ক থাকতে আহ্বান জানানো যাচ্ছে।’ তবে নতুন এই সতর্কতা কতদিন বহাল থাকবে তা জানানো হয়নি।
সতর্কবার্তায় বলা হয়েছে, সেপ্টেম্বর ২০১৫ থেকে দেশটিতে নানা সন্ত্রাসী হামলা হচ্ছে। এই সময়ের মধ্যে দুই বিদেশি নাগরিক হত্যাসহ দিনাজপুরে এক ইতালীয় যাজকের ওপর হামলা হয়েছে। এছাড়া শিয়াদের ওপর দুটি হামলা এবং ঢাকায় পুলিশের ওপর হামলার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এর আগে গত ১১ নভেম্বর যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশের ভেতরে চলাফেরায় সতর্ক করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com