মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বিএফইউজের নতুন সভাপতি আলতাফ মাহমুদ, মহাসচিব ওমর ফারুক

বিএফইউজের নতুন সভাপতি আলতাফ মাহমুদ, মহাসচিব ওমর ফারুক

altab_awal_9467_105503আমার সুরমা ডটকম : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে  সভাপতি পদে আলতাফ মাহমুদ ও মহাসচিব পদে ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর ওয়াজেদ। শনিবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। বিএফইউজের সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ সারাদেশের ৩ হাজার ২৬৩ ভোটারের ভোটে নির্বাচিত হন। বাঁকি পদগুলোতে বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ সংগঠনের ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ করা হবে। বিএফইউজের দুই বছর মেয়াদকালের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে জলিল-কামাল পরিষদ, আলতাফ মাহমুদ ও মোল্লা জালাল পরিষদ, প্যানেলের বাইরে মহাসচিব পদে ওমর ফারুক এবং ঢাকায় যুগ্ম-মহাসচিব পদে আব্দুল মজিদ ও সদস্য পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ এবং বিএফইউজের বর্তমান মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ওমর ফারুক (বাসস), খায়রুজ্জামান কামাল (বাসস) ও মোল্লা জালাল (এনএনবি)। এছাড়া কোষাধ্যক্ষ পদে মধুসূদন মণ্ডল (বাসস) ও আতাউর রহমান (বাসস) প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক আবু তাহের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com