মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
পাকিস্তান জমিয়তের জেনারেল সেক্রেটারির সাথে ইউ.কে জমিয়তের বৈঠক

পাকিস্তান জমিয়তের জেনারেল সেক্রেটারির সাথে ইউ.কে জমিয়তের বৈঠক

amarsurma.com
পাকিস্তান জমিয়তের জেনারেল সেক্রেটারির সাথে ইউ.কে জমিয়তের বৈঠক

আমার সুরমা ডটকম:
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, বর্ষিয়ান রাজনীতিবিদ, মেম্বার অফ পার্লামেন্ট, পাকিস্তান সিনেটের সাবেক ডেপুটি চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর হায়দারীর সাথে ইউকে জমিয়ত নেতৃবৃন্দের বিশেষ বৈঠক ২৯ জুলাই অনুষ্ঠিত হয়। তিনি বর্তমানে ইংল্যান্ডের এক সংক্ষিপ্ত সফরে রয়েছেন।
পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ বিশেষ বৈঠক করেন।
এ সময় পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম এর জেনারেল সেক্রেটারি তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন, যদি উলামায়ে কেরাম জাতীয় রাজনীতির মূলধারার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে যুগোপযোগী ভূমিকা পালন না করেন, তাহলে দুনিয়া ন্যায় বিচার, সুশাসন ও সুস্থ রাজনীতি থেকে বঞ্চিত থেকে যাবে। মাওলানা হায়দারী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন নির্বাচনে অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম কে জাতীয় রাজনীতিতে জোরদার ভূমিকা পালন করা উচিত। তিনি বলেন, শুধু পরিচিতি ও দাওয়াতী কার্যক্রম অব্যাহত রাখার উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com