শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
‘সবুজ সংকেত পেলেই খুলে দেয়া হবে ফেসবুক’

‘সবুজ সংকেত পেলেই খুলে দেয়া হবে ফেসবুক’

index_105466আমার সুরমা ডটকম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন- আইন শৃঙ্খলা বাহিনীর সবুজ সংকেত পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অ্যাপসগুলো খুলে দেয়া হবে। শনিবার সিলেট এমসি কলেজে ওয়াই-ফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথ বলেন। এসময় মন্ত্রী আরো বলেন- অপব্যবহার রোধেই সাময়িকভাবে এগুলো বন্ধ রাখা হয়েছে। তবে এটি সাময়িক, সবুজ সংকেত পেলেই এসব মাধ্যম খুলে দেয়া হবে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, রবি’র চীফ কর্পোরেট অফিসার মতিউল ইসলাম নওশাদসহ অন্যান্য কর্মকর্তারা। প্রতিমন্ত্রী বলেন, সাইবার অপরাধরোধে শিগগির আইন প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগির তার মন্ত্রীসভায় পাঠানো হবে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন- ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেখানে ১২ লাখ ছিল, বর্তমানে তা সাড়ে ৫ কোটিতে দাঁড়িয়েছে। এসময় এমসি কলেজে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর ফলে একসাথে ৫০০ শিক্ষার্থী একসাথে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com