শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
মুশফিকের পাশে দাঁড়াতে আসছেন আফ্রিদি

মুশফিকের পাশে দাঁড়াতে আসছেন আফ্রিদি

af.-150x150আমার সুরমা ডটকম : বিপিএলের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এই পর্বে সর্বোচ্চ ৫টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। আর সর্বনিম্ন ৩টি ম্যাচ খেলেছে বরিশাল বুলস। বাকিরা সবাই চারটি করে ম্যাচ খেলেছে।তিনটি করে ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। ২টি ম্যাচ জিতেছে বরিশাল বুলস। একটি ম্যাচ জিতেছে চিটাগং ভাইকিংস। চারটি ম্যাচে মাঠে নেমে একটিতেও জয় পায়নি সিলেট সুপারস্টারস। টানা চার ম্যাচে হারের কারণে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে দলটি। এখান থেকে উঠে আসতে হলে বাকি ম্যাচগুলোতে ভালো ফল করার কোনো বিকল্প নেই সিলেটের সামনে। কিন্তু বিধ্বস্ত সিলেটকে কে জাগিয়ে তুলবেন? সিলেট সমর্থকদের জন্য কিছুটা হলেও আশার আলো নিয়ে হাজির হতে যাচ্ছেন শহীদ আফ্রিদি। ৩০ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। ওই ম্যাচ খেলেই তারা বাংলাদেশের বিমান ধরবে। আফ্রিদি এসে যোগ দেবেন মুশফিকুর রহিমের সিলেট সুপারস্টারসে। বিপিএলের চলতি আসরে দিশা হারানো নাবিক মুশফিক কিছুটা হলেও হয়তো হালে পানি পাবেন আফ্রিদির আগমনে। বিপিএলে খেলতে আসার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি বলেন, ‘বিপিএলে সিলেট সুপারস্টারস দলে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশে খেলা সব সময় দারুণ কিছু।’ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট ও বল হাতে ধুন্ধুমার পারফরম্যান্স করলেও দলকে জেতাতে পারেননি। শুক্রবার রাতে আফ্রিদি বল হাতে ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ব্যাট হাতে মাত্র ৮ বলে করেন ২৪ রান। ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন সর্বোচ্চ উইকেট শিকারি আফ্রিদি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com