রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
৩০ ডিসেম্বরই ভোট, প্রচার চালাতে পারবেনা এমপিরা: ইসি

৩০ ডিসেম্বরই ভোট, প্রচার চালাতে পারবেনা এমপিরা: ইসি

images_105608আমার সুরমা ডটকম : পৌর নির্বাচন পেছানোর দাবি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। আজ সকালে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর সুযোগ নেই। এর ফলে আগামী ৩০ ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচনে এমপিদের অংশগ্রহণের সুযোগ দেওয়া সংক্রান্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির দাবি নাকচ করে দেওয়া হয়েছে। এতে বলা হয় এমপিরা নির্বাচনী প্রচারে নামতে পারবে না। কিছু শর্ত সাপেক্ষে পৌর নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ দেখায় বিএনপি। এর মধ্যে নির্বাচনের তারিখ পেছানোর শর্তও ছিল। বিএনপি ছাড়াও নির্বাচন পেছানোর দাবি জানায় ওয়ার্কার্স পার্টিও। এছাড়া জাতীয় পার্টি মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ পেছানোর দাবির পাশাপাশি নির্বাচনী প্রচারে সংসদ সদস্যদের অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানায়। ক্ষমতাসীন আওয়ামী লীগও এমপিদের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়েছে। তবে বিএনপি এমপিদের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সুযোগ না দেওয়ার দাবি জানায়। ২৩৪টি পৌরসভায় এ নির্বাচন করতে ৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল দিয়েছে ইসি। তাতে ৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিলের কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com