বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
শাবি উপাচার্যকে নতুন কোনো সিদ্ধান্ত না দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

শাবি উপাচার্যকে নতুন কোনো সিদ্ধান্ত না দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

আমার সুরমা ডটকম :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ে রুটিন দায়িত্ব পালন ছাড়া নতুন কোনো নিয়োগ প্রদান না করার জন্য নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একইসঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষকদেরকে আন্দোলনের পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দেন। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধিদলের সাথে বৈঠককালে শিক্ষামন্ত্রী এ নির্দেশ দেন।

তিনি বলেন, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো নিয়োগ বা অন্য কাউকে কোনো নতুন দায়িত্ব প্রদান না করার জন্য নির্দেশ দিয়েছেন। শিগগিরই বিশ্ববিদ্যালয় পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য শাবিপ্রবি উপাচার্যকে ডাকা হবে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন- প্রফেসর ড. সৈয়দ সামশুল আলম, প্রফেসর ড. ইয়াসমিন হক, প্রফেসর ড. মো. ইউনুস, প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. মো: আব্দুল গণি, প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান, প্রফেসর ড. দীপেন দেবনাথ ও মো: ফারুক উদ্দিন।

বৈঠকে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, অতিরিক্ত সচিব হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সম্পর্কে শিক্ষকদের সাথে অসদাচরণ, নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন রকম অভিযোগ বিষয়ে শিক্ষকরা গত ৩২ দিন ধরে অব্যাহত আন্দোলন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com