শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
‘ফেসবুক আপাতত খুলছে না’

‘ফেসবুক আপাতত খুলছে না’

thereport24-2_106584আমার সুরমা ডটকম : ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক ফলপ্রসু হয়নি, তাই ফেসবুক আপাতত খুলছে না। তবে উভয়পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বৈঠক সূত্র। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের তিন মন্ত্রীর বৈঠক শেষ হয়েছে। বৈঠকে মন্ত্রীরা নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো ফেসবুক কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। জবাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। রোববার সকাল সাড়ে ১০টায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অপরদিকে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহান ও লিগ্যাল কনসালট্যান্ট বিক্রম লাংঘে বৈঠকে অংশ নেন। তবে ফেসবুকের দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ‘আলোচনা ফলপ্রসূ’ দাবি করলেও বাংলাদেশে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট কবে নাগাদ খুলতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
অ‍াজ দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দেশের নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয় তুলে ধরেছি, যেগুলো আমাদের কাছে হুমকিস্বরূপ মনে হয়েছে। আমরা তাদের বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছি। তারা বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’ ‘ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে এখন আমরা নিজেরা আলোচনায় বসব। তারপরই ফেসবুক খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব’, বলে জানান  স্বরাষ্ট্রমন্ত্রী। গত ৩০ নভেম্বর তারানা হালিম ফেসবুক কর্তৃপক্ষের কাছে এর অপব্যবহার নিয়ে একটি ই-মেইল পাঠান। এর পরের দিনই ফেসবুক কর্তৃপক্ষ বৈঠকে বসার আহ্বানে সাড়া দিয়ে ই-মেইল পাঠায়। ই-মেইলে বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারী তিন কোটি। এর সুনাম রক্ষায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে বিবেচনা করা উচিত বলে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com