শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
পৌর নির্বাচনে নারীদের প্রতীক ‘চুলা-চুড়ি-পুতুল-ফ্রক-চকলেট’

পৌর নির্বাচনে নারীদের প্রতীক ‘চুলা-চুড়ি-পুতুল-ফ্রক-চকলেট’

23_106609আমার সুরমা ডটকম : আসন্ন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের জন্য নির্বাচনী প্রতীক রাখা হয়েছে গ্যাসের চুলা, চকলেট, কাঁচি , পুতুল, চুড়ি , ফ্রক, মৌমাছি, আঙুর, ভ্যানিটি ব্যাগ ও হারমোনিয়াম। নারী কাউন্সিলরদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দ দেওয়া নির্বাচনী প্রতীকের সমালোচনা করেছেন নারী প্রার্থীরা। চলতি বছরের ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও নারীদের জন্য বরাদ্দ দেওয়া প্রতীক নিয়ে সমালোচনায় পড়তে হয় ইসিকে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সে সময় কমিশন প্রতীক দেওয়ার ব্যাপারে ভবিষ্যতে বিবেচনা করার কথা বলেছিল। আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৬৬৮ জন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বললেন, এমন সব প্রতীক নারী কাউন্সিলরদের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অবমাননাকর। এই প্রতীকগুলো কেন নারীর জন্য প্রযোজ্য হবে? মেয়র, সাধারণ কাউন্সিলরদেরও দেওয়া যেতে পারে। নারীদের রান্নাঘরের কাজ, সন্তান লালন-পালন করার মতো বিষয়গুলো মাথায় রেখে প্রতীক বরাদ্দ দেওয়া ঠিক না। কেননা, নারীরা আরও অনেক বড় বড় কাজ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com