শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
শ্যামপুরে ম্যানহোলে শিশু নীরব, রাত ৯টায় মৃত ঘোষণা করলেন

শ্যামপুরে ম্যানহোলে শিশু নীরব, রাত ৯টায় মৃত ঘোষণা করলেন

gfd_106935আমার সুরমা ডটকম : পুরান ঢাকার শ্যামপুর এলাকায় পরিত্যক্ত একটি ম্যানহোলে এক শিশু পড়ে গেছে। খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেটর ফরিদ উদ্দিন শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ম্যানহোলটির ভেতরে আমাদের লোক প্রবেশ করতে পারছে না। সেখানে পানি আছে, আর পানি স্রোত আছে। তাই ম্যানহোলটি কেটে কেটে ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। শিশুটির পরিচয় এবং কিভাবে সে ওই ম্যানহোলে পড়ে যায় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে জানান তিনি।

4_106963এদিকে শ্যামপুর পালপাড়ার শিশু সাইফুল ইসলাম নীরব আর বেঁচে নেই। রাত ৯ টায় ঢামেক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সোহেল রানা জানান, শিশুটিকে পাওয়ার সাথে সাথে তার ইসিজি করা হয়। এরপর ইসিজি রিপোর্ট পাওয়ার পর তাকে রাত নয়টায় মৃত ঘোষণা করা হয়। এরপর তার লাশ জরুরী বিভাগের মর্গে নিয়ে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com