বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাই পৌরসভা নির্বাচনে ৫৩ জন প্রতিদ্বন্দ্বী

দিরাই পৌরসভা নির্বাচনে ৫৩ জন প্রতিদ্বন্দ্বী

index_106643মুহাম্মদ আব্দুল বাছির সরদার : দিরাই পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে জমা দেয়া মনোনয়নপত্র প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার কোনো প্রার্থীই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন নি বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস। সূত্র জানায়, দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিল পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন এবং সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
মেয়র পদে মনোনয়নপত্র যারা দাখিল করেছেন, তারা হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মঈন উদ্দিন চৌধুরী (মাসুক), জাতীয়পার্টির রফিকুল ইসলাম সরদার (রফিক) ও বাসদের মোজাম্মিল হোসেন।
মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ১নং আসনের বর্তমান কাউন্সিলর সাবিনা বেগম, কোশনামা বেগম ও শাহারভানু। সংরক্ষিত ২নং আসনের বর্তমান কাউন্সিলর রেহেনা বেগম, আলীমুন নেছা ও হেলেনা বেগম। সংরক্ষিত ৩নং আসনের বর্তমান কাউন্সিলর শামীমা পারভিন নাজমা, হেলেনা বেগম খেলা, বাসন্তী সরকার ও মাধবী দে।
সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোশাহিদ মিয়া, ইদন মিয়া, আতিক মিয়া, কয়ছর মিয়া ও ময়না মিয়া। ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিকেশ রঞ্জন সরকার, আব্দুল হক মিয়া ও এবিএম মাসুম প্রদীপ। ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিবেশ রায়, হাবিবুর রহমান কাছা ও জাহেদুল ইসলাম। ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, জুয়েল তালুকদার, সোহল মিয়া ও নবীর হোসেন তালুকদার। ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এনামুল হক তালুকদার, জাহাঙ্গীর মিয়া, আব্দুন নুর, আব্দুল মতিন ও সীতেশ দাস। ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, হিরেন্দ্র দেবনাথ, শরবিন্দু দাস, অমলেন্দু দাস, শাহজাহান সিরাজ ও কনিক চৌধুরী। ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিশ্বজিৎ রায় ও সেলিম মিয়া। ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, সোহেল মিয়া, আবুল কাশেম, এমরান হোসাইন ও সফিক মিয়া। ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল মান্নান, শাহজাহান মাহমুদ হেলাল, লিয়াকত আলী, বেলাল মিয়া, সোহেল মিয়া ও সবুজ মিয়া।
এদিকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি ৩ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়নপত্র দাখিলের শেষ, বাচাই ৫-৬ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ শনি ও রোববার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ রোববার, প্রতীক বরাদ্ধ ১৪ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ সোমবার ও ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ বুধবার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com