শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
যেকোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ: ইরান

যেকোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ: ইরান

iran_107779আমার সুরমা ডটকম ডেক্স : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বিশেষজ্ঞ পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান টানাপড়েন থেকে যেকোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তিনি বর্তমান বিস্ফারণোন্মুখ পরিস্থিতির বিষয়ে সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্য এ মুহূর্তে খাদের কিনারে রয়েছে। তিনি ইরানের টেলিভশনের এক অনুষ্ঠানে বলেছেন, “মধ্যপ্রাচ্য অঞ্চল এখন বিশাল  বিস্ফোরণের জন্য প্রস্তুত। এ ধরনের বিস্ফোরণের কারণ হতে পারে আঞ্চলিক সামরিক অভিযান যা এরইমধ্যে কয়েকটি দেশে হয়েছে। এ অঞ্চল হয়ত তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে।” সিরিয়ার আকাশে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর তুরস্ক ও রাশিয়ার মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন ইরানের এ শীর্ষ পর্যায়ে কর্মকর্তা এ কথা বললেন। এরমধ্যে ইরাকে সেনা পাঠিয়ে তুরস্ক আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় দু দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য ইরান প্রস্তাব দিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির কথা উল্লেখ করে মোহসেন রেজায়ি আরো বলেন, “এটি এমন একটি বিপদ যা আঞ্চলিক প্রতিটি দেশের জন্য হুমকি সৃষ্টি করেছে। যদি সবাই যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে তাদেরকে এ হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে উত্তেজনার এ আগুন নেভাতে হবে।” তিনি আরো বলেন, বর্তমানে আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে বাঁচাতে ব্যস্ত; তারা এ টানাপড়েনের অবসান ঘটাতে চায় না। বরং তারা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বাড়াতে চায় এবং ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা এ অঞ্চলের নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।’’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com