মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

jsc-1আমার সুরমা ডটকম : জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক) জাকির হোসেন ভূইঞা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বৃহস্পতিবার সকালে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির হোসেন বলেন, ‘জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ওইদিন সময় দিয়েছেন।’ মো. আলমগীর বলেন, ‘আমরা আগামী ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ করব। প্রধানমন্ত্রীর সময় চেয়ে চিঠি পাঠানোর পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের ওইদিন সময় দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের সময় মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।’ শিক্ষা মন্ত্রণালয়ে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন। এরপরই দুই মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে। অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ দুটি পরীক্ষায় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী অংশ নেয় বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। এ দুটি পরীক্ষায় এবার মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com