বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সিলেট ও শ্রীমঙ্গলে ২ খ্রিস্টান যাজককে প্রাণনাশের হুমকি

সিলেট ও শ্রীমঙ্গলে ২ খ্রিস্টান যাজককে প্রাণনাশের হুমকি

file (3)444আমার সুরমা ডটকম : বড়দিনের দুই দিন আগে সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই খ্রিস্টান ধর্মযাজককে প্রাণনাশের হুমকি দিয়েছে ‘জিএমবির’ নামে। এরা হলেন সিলেটের ক্যাথলিক চার্চের বিশপ বিজয় ডিএন ক্রুজ ওমি এবং শ্রীমঙ্গল মিশনের ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনো। মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল এসএমএসর মাধ্যমে এ দুজন হুমকি পান বলে পুলিশকে জানানো হয়। রাতেই সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় বিজয় এনডি ক্রুজ এবং শ্রীমঙ্গল থানায় সুব্রত বনিফাস পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে দিনাজপুর, রংপুর ও খুলনায় যাজকদের হুমকি দেওয়া হয়। শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বিশপ বিজয় এনডি ক্রুজের ব্যক্তিগত মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে একটি এসএমএস পাঠানো হয়েছে। পুলিশ হুমকিদাতাকে সনাক্ত করতে কাজ করছে বলে জানান ওসি। শ্রীমঙ্গল থানার এসআই মধূসূদন রায় জানান, মঙ্গলবার রাতে ফাদার বনিফাস একটি জিডি করেছেন। এখন চার্চে নিরাপত্তা পাহারা বসানো হয়েছে। ফাদার সুব্রত বনিফাস বলেন, সন্ধ্যা ৭টায় তার মোবাইল ফোনে (০১৭১৫০৯১০৯৩) হুমকির বার্তাটি আসে ০১৮৭৩১৪৯৫৮০ নম্বর থেকে। ইংরেজিতে লেখা ওই এসএমএসে প্রেরকের নাম উল্লেখ করা হয়েছে জামান মজুমদার। তার পরিচয় লেখা হয় ‘ইন্টারন্যাশনাল কো অর্ডিনেটার ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)’।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com