বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
বিএনপির প্রার্থী, সমর্থক ও তাদের সভা-সমাবেশে হামলা হচ্ছে: সুজন

বিএনপির প্রার্থী, সমর্থক ও তাদের সভা-সমাবেশে হামলা হচ্ছে: সুজন

l_109803আমার সুরমা ডটকম : আগামী ৩০ ডিসেম্বর ২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ প্রতিনিয়তই ঘটে চলেছে। নির্বাচন যত কাছে আসছে এ ধরনের হামলার ঘটনাও তত বাড়ছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে আজ গণমাধ্যমে পাঠানো এ বার্তায় এমন দাবি করা হয়েছে। ওই বার্তায় বলা হয়, প্রতিদিনই প্রত্রিকার পাতা খুললে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মী ও তাদের সমর্থকদের মারধর, হামলা, তাদের সভা-সমাবেশ এর ওপর হামলা, তাদের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও আওয়ামীলীগ ও তাদের বিদ্রোহী নেতাকর্মীদের মধ্যেও আন্তঃকোন্দল ও সংঘর্ষ ঘটছে। এমনি পরিস্থিতিতে আমরা সচেতন নাগরিকগণ আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উদ্বিগ্ন। এ প্রেক্ষাপটকে সামনে রেখে ২৮ ডিসেম্বর ‘সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলের প্রতি আহ্বান’ শীর্ষক এক সংবাদ সম্মেলন করবে ‘সুজন’। এতে সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান, সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সুজন নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন ও সৈয়দ আবুল মকসুদ ও সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার উপস্থিত থাকার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com