শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
প্রধানমন্ত্রীর কাছে চার পরীক্ষার ফল হস্তান্তর

প্রধানমন্ত্রীর কাছে চার পরীক্ষার ফল হস্তান্তর

filecvfgআমার সুরমা ডটকম : প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ওই চারটি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এরপর সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় আজ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষাগুলোর ফল প্রকাশ করবে। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে বেলা দেড়টায় সংবাদ সম্মেলন আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। এই দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
অন্যদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এ বছর ১ নভেম্বর ওই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com